প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৫৩জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি মতে একদিনে মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জন।
এর আগে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেদিন করোনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয় আরও ১ হাজার ৮৭১ জন।
বার্তা বাজার/এসজে