মেট্রোরেল প্রকল্পে চুরি, গ্রেফতার ১১

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম।

তিনি জানান, মিরপুরের শাহ আলী এলাকা থেকে মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

র‍্যাব জানায়, গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) রাত থেকে তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়। আজ সকাল ১০টায় এই অভিযান শেষ হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর