বিলছড়ি মাদ্রাসায় নূরানী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

লামা উপজেলা ও পার্শ্ববর্তী বিলছড়ি দারুল উলুম মাদ্রাসায় বাংলাদেশ নূরানী কুরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩০ দিন ব্যাপী নূরানী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার মসজিদে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে ফলাফল ও সনদ তুলে দেওয়া হয়।

এসময় অত্র মাদ্রাসার পরিচালক মাও. আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাও. হাফেজ খলিলুর রহমান। এছাড়া লামা কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাও. আজিজুল হক, বমু বিলছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শফিকুর রহমান এবং বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও মুয়াল্লিমগণ সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া ৩০দিন ব্যাপী নূরানি প্রশিক্ষণের সবক পরিচালনা করেন বাংলাদেশ নূরানী কুরআন শিক্ষা ফাউন্ডেশনের প্রশিক্ষক মাও. নূরুল আবছার নূরী। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন লামা উপজেলা সহ বমু বিলছড়ি ইউপির মোট ৩৩জন মুয়াল্লিম। দীর্ঘ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে আজ ১৩ সেপ্টেম্বর’২১ তাদের হাতে ফলাফল ও সনদ তুলে দেওয়া হয়। এসময় তিনি (প্রশিক্ষক) মুয়াল্লিমদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত সহ ছাত্রদের তালিম তরবিয়ত দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর