পটুয়াখালীর বাউফলে ভোর রাতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. আরিফ গাজী (২৫) নামের চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আরিফ ধুলিয়া ইউনিয়নের ঘুরচাকাঠি গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। আরিফ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় স্থানীয়রা।
রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধুলিয়া ব্রিজ উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযান পরিচালনাকারী থানার উপ-পরির্দশক (এস.আই) মো. সাইদুর রহমান বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অবস্থান করি। ভোর ৫টার দিকে তাকে ব্রিজের উপর থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মটর সাইকেল জব্দ করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এম.এ হান্নান/বার্তা বাজার/অমি