পিইসি-জেএসসি পরীক্ষা থাকছে না: শিক্ষামন্ত্রী

২০২৩ সাল থেকে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ক্লাস থ্রি পর্যন্ত কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হবে না। নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ থাকবে না।

তিনি আরও বলেন, দশ্ম শ্রেণি পর্যন্ত সবাইকে ১০টি বিষয় পড়তে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা। একটি সমন্বিত পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। অর্থাৎ উচ্চমাধ্যমিক থেকে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে।

মাদরাসা ও কারিগরির ক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিষয়সহ পড়তে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর