আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রচারবিমুখ শেখ রেহানা কখনো লাইম-লাইটে আসেন না। দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য তিনি নীরবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সংকটে-সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস ছিলেন, ঠিক তেমনি শেখ রেহানাও পর্দার অন্তরাল থেকে শক্তি ও সাহস যুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে। বঙ্গমাতা বঙ্গবন্ধুর জীবনে যে ভূমিকা পালন করেছিলেন, শেখ রেহানাও শেখ হাসিনার জীবনে সে ভূমিকা পালন করে যাচ্ছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) নিজের সরকারি বাস ভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবনযাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন নির্মোহ এবং জনহিতৈষী এ ব্যক্তিত্ব।
তিনি বলেন, সাদমাটা জীবনযাপনে অভ্যস্থ শেখ রেহানা লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকুরি এবং পরিশ্রম করেই সন্তানদের মানুষ করেছেন তিনি। তার সন্তানেরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য।
বার্তা বাজার/অমি