খুলনাজুড়ে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত বেড়েছে

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩০ জনের।

গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) এ বিভাগে করোনায় আটজনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৯১ জনের।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যশোরে তিনজন, কুষ্টিয়ায় দুইজন, খুলনায় একজন ও নড়াইলে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় এ বিভাগের ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭০ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৭৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর