৬৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৬৮৮ কোটি ২৩ লক্ষ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর আলী আহমেদ চুনকা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা আয় এবং ৬৭৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৩৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১০ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬ টাকা উদ্বৃত্ত থাকবে।

এবারের বাজেটে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি ত্রাণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, সড়কবাতি স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানান মেয়র আইভী।

সকল উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা কামনাসহ পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে সময়মত হোল্ডিং কর পরিশোধ করে নগরবাসীকে অনুরোধও জানান আইভী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর