ভারতে একদিনে ২১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭ হাজার

ভারতে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ২৫৪ জনের।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) দেশটিতে করোনায় ৩৩৮ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৫৯১ জনের। এর আগে শনিবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল ৩৩ হাজার ৩৭৬ জন ও মারা গিয়েছিল ৩০৮ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২ জন। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন।

ভারতে এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৯০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর