চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ১ জন ও বিভিন্ন উপজেলায় ৫ জন মারা গেছেন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪ জনের।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪৭।
নতুন শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জন মহানগর এলাকায় এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ১ জন চট্টগ্রাম নগরীর এবং ৫ জন বিভিন্ন উপজেলায়।
বার্তা বাজার/নব