রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ৬ জন মারা গেছেন। রোববার থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুইজন করোনা পজেটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর একজন করে রোগীর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৯ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর