বিশ্বব্যাপী চলতি সপ্তাহের প্রথম দিকে করোনা সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী থাকলেও আজ তা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৭ হাজার ৭৬২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যা মতে, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৪৩ হাজার ৬২৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৩৫ জন।
এর আগে, রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৭ হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান আরও ৮ হাজার ৯৯৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৯২ হাজার ১৯২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জনের।
বার্তা বাজার/অমি