মালয়েশিয়াতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

করোনা মহামারি পরিস্থিতি দিনেদিনে অবনতি দিকে যাচ্ছে মালয়েশিয়া। দেশটিতে শনিবার (১১ সেপ্টেম্বর) সব রেকর্ড ভেঙে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯২ জন। এ নিয়ে সর্বমোট মারা গেছেন ২০ হাজার ৪১৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৯ হাজার ৫৫০ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬০ হাজার ৫শ জন।

এদিকে, নতুন করে সুস্থ হয়েছেন ২১ হাজার ৭৭১ জন। মোট সুস্থ লোকের সংখ্যা ১৭ লাখ ৭৩০ জন। মালয়েশিয়ায় এ পর্যন্ত ৬৫.২ শতাংশ লোক করোনার অন্তত একটি ডোজ এবং ৫২.১ শতাংশ লোক পুরো ডোজ টিকা নিয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর