আমেরিকার মতো উন্নত দেশ করতে চাই উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, উন্নত দেশ করতে হলে যারা গরিব, অসহায়, যারা একটু পেছনে পড়ে আছে তাদের টেনে তুলে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের অবস্থার পরিবর্তন করতে পারলে দেশ ইউরোপ, আমেরিকার মতো হয়ে যাবে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন তিনি।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন,‘বঙ্গবন্ধু জন্মগ্রহণ না করলে আরও ১০০ বছরেও এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। স্বাধীনতার স্বাদ ও লাল সবুজ পতাকা পেতাম না। কিন্তু এই স্বাধীন দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, অভাব অনটন দূর হচ্ছে- তখনই স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সাবধান থাকতে হবে।’
বার্তা বাজার/এসবি