ভারত থেকে দেশে আর কোনো টমেটো আমদানি হবে না জানিয়ে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন এটি আমরা বন্ধ করবো। আমাদের দেশ থেকে বরং আমরা টমেটো বিদেশে রপ্তানি করবো।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালী মাঠে টমেটো ক্ষেত পরিদর্শন শেষে সেখানে সাংবদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘টমেটো রফতানির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। চাষিদের সহযোগিতা দিচ্ছি এবং প্রণোদনাও দিচ্ছি। উপকূলবর্তী এলাকায় আগে একটি মাত্র ফসল হতো, সেটি রোপা আমন। সেখানে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এখানে শীতকালীন ও গ্রীষ্মকালীন সময়ে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত-৬৭ আবাদ শুরু হবে। ইতিমধ্যে আবাদ শুরুও হয়েছে। এটির ব্যাপক আবাদ হবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশও দিয়েছেন যে দ্রুত এই ধান পুরো এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য। এর জন্য আরও লবণাক্ত মুক্ত পানির ব্যবস্থা করতে হবে। যেটি নিয়ে আমরা চিন্তা করছি এবং কাজও করছি।’
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।
বার্তা বাজার/এসবি