পাবনায় লতিফ টাওয়ার কর্তৃক র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

পাবনা শহরের লতিফ টাওয়ার কর্তৃক র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে লতিফ টাওয়ার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে লতিফ টাওয়ারের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আলী মূর্তুজা বিশ্বাস সনি,আকতার প্রোপার্টিজ লিমিটেড ও লতিফ রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক আকতার বিশ্বাস,পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু।

আরও উপস্থিত ছিলেন লতিফ গ্রুপের পরিচালক সাজেদুল বিশ্বাস সাজিদ,লতিফ গ্রুপের পরিচালক মাহবুব হোসেন খান,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার বিশ্বাস,লতিফ গ্রুপের জেনারেল ম্যানেজার অচিন্ত কুমার ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি সহ লতিফ টাওয়ার এর সকল ব্যবসায়ী বৃন্দ।

অনুষ্ঠানে র‍্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর