গাড়িতে বাঁশ ঢুকে নারী শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্রের মধ্যে বাঁশ ঢুকে স্বর্ণা খাতুন (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত স্বর্ণা খাতুন বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের রহমান মিয়ার স্ত্রী ও রাজবাড়ী গোল্ডেশিয়া জুটমিলের শ্রমিক।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগরের নিকটে মাহেদ্র গাড়ীর মধ্যে বাঁশ ঢুকে এ দুঘর্টনা ঘটে।

এই দুর্ঘটনায় ২ শ্রমিক আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে।

বালিয়াকান্দি ইউপি সদস্য বাচ্চু প্রধান বলেন, রাজবাড়ীর গোল্ডেশিয়া জুটমিলের শ্রমিকবাহী মাহেন্দ্রের মধ্যে সড়কের পাশে থাকা বাঁশ ঢুকে এ দুঘর্টনা ঘটে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর