ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। মামলাটি করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

গেল ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর