পাবনায় ভাইয়ের হাতে বোন খুন

তপাবনার ফরিদপুরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চাচাতো বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেল তিনটায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই একই গ্রামের মোকলেছ আলী (৩০) পলাতক রয়েছে।

পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানার ওসি মাসুদ রানা বলেন, বাড়ির শিশুদের খেলাধুলা ও মারামারি নিয়ে সকাল সাতটার দিকে মোকলেছ ও পারুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ কাঠের বাটাম দিয়ে পারুল খাতুনকে মাথায় আঘাতসহ বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় গুরুতর আহত পারুলকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় পারুল।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর