বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি করা চালভর্তি ট্রাকে আগুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত চালভর্তি ট্রাকে আগুন লেগেছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, যানজটের কারণে গত ৩ দিন ধরে ভারত থেকে আমদানিকৃত চালভর্তি ট্রাকটিকে আটকে রাখা হয়। এক পর্যায়ে হঠাৎ করেই রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন লেগে।

তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ট্রাকে থাকা চালকের কেবিনে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আল আমিন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর