জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁকিলা বেলখুর গ্রামে মিলাদ মাহফিলের তাবারক বা পোলাও খেয়ে ৩ গ্রামের নারী-পুরুষ শিশুসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীণ রয়েছেন।
উপজেলার বেলখুর গ্রামের আঃ সামাদ মন্ডলসহ স্থানীয়রা জানান, কয়েক দিন পূর্বে গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যায়। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের মসজিদে তার জন্য দোয়া মাহফিল ও পোলাও রান্নার আয়োজন করেন পরিবারের লোকজন।
সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের শতাধিক মানুষ অসুস্থ হয়। এদের মধ্যে ৫০ জন ডায়রিয়া, বমি ও পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী জানান, শনিবার রাত থেকে এখন পর্যন্ত নারী-পুরুষ শিশুসহ প্রায় ৫০ জন রোগী ডায়রিয়া, বমি ও পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফুট পয়জনের কারনে এমনটা হয়েছে বলেও জানান তিনি।
মিলন রায়হান/বার্তা বাজার/এসজে