মাগুরার শালিখার কেষ্টপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১৫ জন।
নিহতদের মধ্যে পরিচয় পাওয়া ৩ জন হলেন- বাসের হেলপার মামুন হোসেন (৩০)। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামে। অপর দুই নারী নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)। নাজমা খাতুন শালিখার অনসার সর্দারের মেয়ে। সহিনুর বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।
এ বিষয়ে শালিখা থানার ওসি (তদন্ত) বিশারুল ইসলাম জানান, বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী একটি বাস যশোর থেকে মাগুরা আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কেষ্টপুরের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করলে ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্তা বাজর/ এসবি