চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ধসে পড়ল বাংলাদেশ ব্যাংকের দেয়াল

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে আহত হয়েছেন ৭ পথচারী। রোববার (১২ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানাধীন আলকরণ মোড়ে অবস্থিত বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা প্রাচীরের ভিতরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সীমানা প্রাচীর ধসে সাত পথচারী আহত হওয়ার ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংক ভবনের ভেতর থেকে ব্যাংকের নিজস্ব পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সীমানা প্রাচীর ধসে সাতজন পথচারী হতাহত হয়।

তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ২৮ নম্বর ওয়ার্ড ও পাঁচজনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর