করোনায় মারা গেলেন টাঙ্গাইল জেলা মহিলা লীগ সেক্রেটারি
করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিনু আনাহলী (৭০) মৃত্যুবরণ করেছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মুত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ যোহর টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা ও পরে শহরের মীরের বেতকা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর তিনি করোনা পজেটিভ হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মৃত্যুবরণ করেন।
হাসান শিকদার/বার্তা বাজার/এসজে