রাজশাহী নগরীতে জামায়াতের সদস্য গ্রেফতার

রাজশাহী নগরীতে মহানগর জামায়াতের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ ও তার টিম আসামীকে গ্রেফতার করে।

নাশকতা মামলার আসামী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম এলাকার মহসিন মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াহিয়া (৪৩)।

জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে জামায়াতের সক্রিয় সদস্য। সে ও তাদের সহযোগীরা বিভিন্ন মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে। তাদের সংগঠন শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাও করে থাকে।

গ্রেফতারকৃত আসামীকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর