বকশীগঞ্জে আ’লীগ নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে সম্প্রতি মোবাইল চুরির অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসানো ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভুক্তভোগীর বড় ভাই সাইফুল ইসলাম খোকা অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই নিলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহাম্মদ ময়নাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ। তাই এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী করছি। সেই সঙ্গে কারাবন্দী আমার ভাই সালেহ আহাম্মদ ময়নার জামিনে মুক্তি চাচ্ছি।

মোবাইল চুরির মামলার বাদীর বড় ও নিলক্ষিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ বলেন, আমার ছোট ভাইয়ের দোকানে চুরির ঘটনার সাথে সালেহ আহাম্মদ ময়না জড়িত না এবং তার প্রতি আমাদের কোন অভিযোগ নাই। পুলিশ তাকে কেন গ্রেফতার করেছে আমাদের জানা নাই।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেকাকর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত (৪ সেপ্টেম্বর) রাতে মোবাইল চুরির অভিযোগে উপজেলার নিলাক্ষিয়া বাজার থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহাম্মদ ময়নাকে আটক করে জেল হাজতে প্রেরণ বকশিগঞ্জ থানা পুলিশ।

ইয়ামিন মিয়া/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর