পাকুন্দিয়ায় পুকুর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুর থেকে মো: ফুরকান (১৮) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজারের পার্শবর্তী একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাতিমারা এলাকার মো: আবুল এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৬ দিন আগে ফুরকান ও তার বাবা-ভাইসহ পরিবারের ৩ জন করিমগঞ্জ থেকে কাজের সন্ধানে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এসেছিলেন। শনিবার সকালে সবাই একসাথে কাজে বের হলেও রাতে ফেরেনি ফুরকান। আজ দুপুরে জাঙ্গালিয়া বাজারের পার্শবর্তী আতাহারের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন বার্তা বাজারকে জানান, ‘গতকাল কোনো এক সময়ে ওই পুকুরে গোসল করতে গিয়ে ফুরকানের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারের পর তার শরীরের একপাশ ঝলসানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদেন্তের পর আসল কারণ জানা যাবে’।

হুমায়ুন/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর