চা-কফির আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ১

বরগুনা সদর উপজেলার ৯নং এম.বালিয়াতলী ইউনিয়নের আলীস্যার মোড় থেকে ইব্রাহীম নামে এক ব্যক্তিকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইব্রাহিম এর দোকানের মধ্য থেকে ২৫২ পিস ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করা হয়। ইব্রাহিম আলিস্যার মোড় এলাকার আবু হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই দেবাশীষ হাওলাদার ও এসআই সোহেল খান ইব্রাহিমের নিজের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৫২ পিস ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলাম বার্তা বাজার’কে বলেন, তাদের সোর্স এর মাধ্যমে বিষয়টি অবগত হন। পরে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে আলিস্যার মোড় এলাকায় ইব্রাহিমের চায়ের দোকানে অভিযান চালান তারা। এসময় তার দোকান থেকে ২৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসি। ইব্রাহিম চা ও কফি বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা করত বলেও জানান তিনি।

ইব্রাহিমের বিরুদ্ধে কোন ধরনের মাদক মামলা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইব্রাহিম এর বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। তবে কোনো ধরনের মামলা আছে কিনা আমরা তদন্ত করে দেখব।

মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর