পাকুন্দিয়ায় চিকিৎসা সহায়তায় চেক ও হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ১৫জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ১৫ জন রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার জন্য সাড়ে সাত লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

পরে উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে “দেশব্যাপী গ্রামীণ উন্নয়ন প্রকল্প” (CRMIDP) এর আওতাধীন পাকুন্দিয়া উপজেলাধীন পাকুন্দিয়া বাজারে দ্বী-তল গ্রামীণ বাজার ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করেন তিনি।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চিকিৎসা সহায়তার চেক ও হুইল চেয়ার বিতরণ করে পাকুন্দিয়া বাজারের ঈসাখাঁ রোডে পাকুন্দিয়া বাজারে দ্বী-তল গ্রামীণ বাজার ভবন নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করেন নূর মোহাম্মদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিস প্রমুখ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর