খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে প্রথমে জেলে যেতে হবে: আইনমন্ত্রী

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে প্রথমে জেলে যেতে হবে এবং সেখান থেকে তাকে বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ সেপ্টেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আইন কমিশনের রজতজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গত সপ্তাহে খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রবণালয় বরাবর আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।

আগামী ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় তার দণ্ড স্থগিত করে দেওয়া মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।

দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে করাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন। করোনা পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়। এবার দ্বিতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর