শুধু প্রধানমন্ত্রীর উপহারের ঘর নয়, বিদ্যুৎ-পানিও পাচ্ছেন তারা

উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির পাহাড়ের উপরে সাদা আর সবুজে বিস্তৃত ঘরগুলো পেয়েছে সমাজে পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষ, আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, প্রধানমন্ত্রীর উপহারে শুধু ঘর আর ভূমি নয় পেয়েছে বিদ্যুৎ পানি মসজিদ স্কুল, করে দিচ্ছে সড়কও।

হ্যাপি দাস, বয়স এইতো পয়ত্রিশ কি চল্লিশের কাছাকাছি স্বামী মারা গেছে ৬ বছর আগে, স্বামী মারার যাওয়ায় ২ সন্তান কে নিয়ে টানা পোড়েনের সংসার সেলাই কাজ করে কোন রকম চলতো, বাসা ভাড়া দিয়ে থাকতে হতো। আর এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর জায়গায় পেয়েছি এখন অনেক ভালো আছি, প্রধানমন্ত্রীকে দোয়া করি, ঘর পেয়ে খুশিটা এমন ভাবে প্রকাশ করছিলেন হ্যাপি দাস।

অন্যদিকে হাসিনা বেগম এক সন্তান আর সন্তানের বউ নাতিদের নিয়ে থাকতো বাসা ভাড়া নিয়ে, অনেক কষ্টে চলতো টানাপোড়েনের সংসার, ঘর পেয়ে খুশিতে আত্মহারা বলছিল অনেক কষ্টে ছিলাম আগে শেষ বয়সে কিছুটা সুখ পাব, প্রধানমন্ত্রীকে অনেক বেশি দোয়া করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

হ্যাপি দাস আর হাসিনা বেগমের মতো ফটিকছড়িতে আরো ৬০০ টি পরিবার পেয়েছে ২ কক্ষ বিশিষ্ট স্বপ্নের নিবাস প্রধানমন্ত্রীর উপহার। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য বাড়ি নির্মাণের মহা যোগ্যের মধ্য দিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান জানান, আমরা সম্পূর্ণ ফটিকছড়িতে ৬০০টি ঘর ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উপহার উপকারভোগীরা গ্রহণ করেছে। পাইন্দেং এ অংশে ২৩৩ টি ঘর দেওয়া হয়েছে সেখানে জয়গাসহ ঘর দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে লেক, ৮০টি পুষ্টি বাগান করে দেওয়া হচ্ছে প্রতিটি বাগানে তিনজন উপকারভোগী ভোগ করবেন, এছাড়া তো বিদ্যুৎ পানি সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে মসজিদের ব্যবস্থা হয়েছে।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর