র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

এক কেজি হেরোইনসহ মাদক কারবারি মনিরুল ইসলাম জনিকে(৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৫। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৫ এর একটি দল রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার মনিরুল ইসলাম জনির বাড়ি চারঘাট উপজেলার নতুনপাড়া গ্রামে। তার পিতার নাম মাহাবুবুর রহমান।

র‍্যাব জানায়, মাদক বিক্রির উদ্দেশে নন্দনগাছি বটতলা মোড়ে অবস্থান করছিলেন মনিরুল ইসলাম জনি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি কৌশলে পালানোর চেষ্টা করেন। কিন্তু র‍্যাব সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল ইসলাম র‍্যাবকে জানায়, দীর্ঘ দিন ধরে তিনি হেরোইন সংগ্রহ করে চারঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

তাঁর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণী ৮ (গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মোঃ নবী আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর