শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই শতবর্ষের ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারনের দাবিতে বিক্ষোভ প্রর্দশন ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রর্দশন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়।

এসময় সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের অপসারনের দাবি ও তার বিরুদ্ধে শ্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা বলেন, কলেজের বিভিন্ন উন্নয়ন তহবিল হতে নামে বেনামে অর্থ তুলে সেই অর্থ আত্মসাত করেছেন এই অধ্যক্ষক। চলতি বছরে দুদকের মামলায় ও তদন্তে তার বিরুদ্ধে আনিত দূর্নীতির অভিযোগ প্রমানি হয়েছে। তাই এই দূর্নীতিগ্রস্থ অধ্যক্ষকে এই কলেজ থেকে দ্রæত অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন সাধান শিক্ষার্থীরা। এই বিক্ষোভে সং¤িøষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা একত্বতা প্রকাশ করেছেন।

সাধারন শিক্ষার্থীরা আরো বলেন, দীর্ঘদিন ধরে এই অধ্যক্ষ এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে কৌশলে সরকারি অর্থ ও সাধারন শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলিত অর্থ তুলে কোটি টাকা আত্মসাত করেছে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে তার নিজের বাড়িতে যাতায়াত করছেন। পরিবার পরিজন নিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। কলেজের প্রতিটি শিক্ষক আজ তার অন্যায়ের বিরুদ্ধে কথা বল্লে তাকে কৌশলে নানা ভাবে হয়রানী করা হচ্ছে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য অতিদ্রুত এই অধ্যকে অপসারন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধান শিক্ষার্থীরা। তাই শিক্ষা মন্ত্রীসহ মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন কলেজে অধ্যায়নরত সাধারন শিক্ষার্থীরা।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর