কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিজিবির সাথে পৃথক বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুআমতলী সীমান্তে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় পাচারকারী দলটি বিজিবির সাথে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্রসহ মোহাম্মদ শাহজাহান (২৭) নামে এক ইয়াবা কারবারির মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।

অপরদিকে, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, একইদিন ভোর রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া সীমান্ত ফাঁড়ীর একটি টহল টিম নেছার পার্ক এলাকার নাফ নদীর পাড়ে টহল দেয়ার সময় নাফ নদী পার হয়ে তিন চোরাকারবারি কয়েকটি বস্তা কাধেঁ লোকায়কের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে গুলিছুঁড়ে পালানোর চেষ্টা করে।

এসময় বিজিবি পাল্টা গুলি ছুড়লে দুই পাচারকারী নাফ নদী সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনা স্থল তল্লাশি চালিয়ে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, একটি কিরিচ ও একটি দেশীয় তৈরী বন্দুকসহ আহত এক মাদক কারবারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

মৃতদেহ দুটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই পৃথক ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবির কর্মকর্তারা।

খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর