অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল ২ ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিকশার আরেক যাত্রী ও চালক গুরুতর আহত হয়েছেন

রবিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার দুই ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)।

আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ বলেন, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের ক্রসিংটি পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর