বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ কিছুটা কমেছে। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৭০৯ জন মারা গেছে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জন। নতুন করে সুস্থ হয়েছে ৪ লাখ ৫০ হাজার।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিক্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডেমিটার থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জনে। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছেন ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৮৭৭ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪২ হাজার ৬৮৮ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ২৩ লাখ ৯৬ হাজার ১৩১ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি নয় লাখ ৭৪ হাজার ৮৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১৬ হাজার ১৬১ জন।

সংক্রমণের তালিকায় এখন ২৮ নম্বরে বাংলাদেশের অবস্থান। এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৮০ জনের। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর