রাজধানীতে মোহাম্মদপুরের কিছু এলাকায় রোববার (১২ সেপ্টেম্বর) সারদিন গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের সংস্কার কাজের জন্য এই প্রতিবন্ধ সৃষ্টি হবে বলে জানিয়েছে তিতাস।
তিতাসের এক জরুরি বার্তায় বলা হয়েছে, ‘গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।’
আরও জানানো হয়েছে, এ সময় আশেপাশে গ্যাসের চাপও কম থাকতে পারে।
বার্তা বাজার/এসবি