নওগাঁর পত্নীতলায় ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

ফারমান আলী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা।

জানা গেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ জাহাঙ্গীর কবির এর নের্তৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুঃ ১.৩০টায় সীমান্ত পিলার ২৬৮/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাদনপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদ হাসান বলেন, উদ্ধার কৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার টাকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর