মেয়ের বিয়েতে মারা গেলেন বাবা

রংপুর বদরগঞ্জে মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা আতিয়ার রহমানের (৪৬) মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বাড়ি বদরগঞ্জের উপজেলার দামোদরপুর ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে। মেয়ের বিয়েতে বাবার মৃত্যুর খবরে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের উত্তর কালুপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিহত তিয়ার রহমানের শ্বশুর আব্দুল গফফার নামাজী মিয়ার বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সময়ে বরযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণের চলছিল সে সময় কনের বাবা একটি প্যাডেল স্ট্যান্ডফ্যান হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে তিনি গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর