লুঙ্গি দিয়ে সিসি ক্যামেরা ঢেকে ছাত্রদের পেটালেন হুজুর!

মাদারীপুরে শাহমাদার দরগা শরীফ মাদরাসার হুজুর বেলাল হোসাইনের বিরুদ্ধে লুঙ্গি দিয়ে সিসি ক্যামেরা ঢেকে চার শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। পেটানোর দৃশ্য যাতে রেকর্ড না হয়, সেজন্য নি‌জের লু‌ঙ্গি দি‌য়ে সিসি ক্যামেরা ঢেকে রাখেন তি‌নি। এই ঘটনার পর মাদরাসার হুজুর পালিয়ে‌ছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) আসর নামাজের পর চার শিক্ষার্থীকে এভাবে মারধর করেন মাদরাসার হুজুর বেলাল হোসাইন। এ সময় দুই শিক্ষার্থী বাধ্য হয় পালিয়ে বাড়ি চলে যায়।

মারপিটের শিকার শিক্ষার্থীরা হল- ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বাথলা গ্রামের শাহাদাৎ বেপারীর ছে‌লে আসিফ বেপারী (১০) ও আয়নাল বেপারীর ছে‌লে সাকিব মোল্লা (১২)। একই উপজলার রাজার চরের রাজু ও কালকিনি উপ‌জেলার খাসের হাট গ্রামের সাইফুল। তারা সবাই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় মাদরাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন দাবি করেন, বিষয়টি অনাকাঙ্খিত। এ বিষয়টি জানেন না বলে জানি‌য়ে‌ছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হো‌সেন মিঞা।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর