মহামারি করোনার পরিস্থির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। খোলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক জানিয়েছেন এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীরা বিদ্যালয়ে বসে টিফিন খেতে পারবে না।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সিলেট সরকারি মহিলা কলেজের অভিভাবক ছাউনি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মাউশি মহাপরিচালক গোলাম ফারুক বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বসে ছাত্র ছাত্রীরা কোনো টিফিন খেতে পারবে না। তারা বাসা থেকে টিফিন খেয়ে আসতে হবে। প্রতিষ্ঠান শুধুমাত্র খাবার পানি সরবরাহ করবে।’
গোলাম ফারুক অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।’
এদিকে, শিক্ষার্থী কিংবা পরিবারের কেউ অসুস্থ বা করোনার উপসর্গ থাকলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধের পাশাপশি শিক্ষার্থী কিংবা পরিবারের কেউ অসুস্থ বা করোনার উপসর্গ থাকলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠাতে অভিভাবকদের প্রতি অনুরোধ
করোনা পরিস্থিতির মাঝে কোনো শিক্ষার্থী যাতে ঝুঁকিতে না পড়ে এবং রোববার সকালে এসে শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্লাস করতে পারে সেদিকে যত্নশীল হতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আহ্বান জানান ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।
এর আগে সকালে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
বার্তা বাজার/এসবি