সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম (৫৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১১সেপ্টেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহত আমিনুল ইসলাম উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত কমির উদ্দিন মন্ডলের বড় ছেলে এবং ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকারের ভাগ্নে।

জানা যায়, পাশ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে বিকেল সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেল যোগে ধামইরহাট ফিরছিলেন আমিনুল। পথে জেলার খঞ্জনপুর নামক স্থানে একটি গরুবোঝাই ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল নেয়ার পথে সে মারা যান।

তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া। রোববার (১২ সেপ্টেম্বর) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন সম্পন্ন করা হবে।

আমিনুলের মৃত্যুতে উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর