বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দন্ড স্থগিদের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে দণ্ড স্থগিদের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির আবেদনে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকায় তা চূড়ান্ত হতে সময় লাগছে। সবশেষ প্রধানমন্ত্রীর দপ্তরও সেটি চূড়ান্ত করেছে।
এর আগে গত মার্চে খালেদা জিয়ার সাজা তৃতীয় মেয়াদে স্থগিত করে সরকার। যা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ এ খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের ভেতরে বিশেষায়িত চিকিৎসা নেয়ার শর্তে মুক্তি দেয়া হয়।
গত সপ্তাহে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। পরে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে মতামত চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।
জিয়া অরফানেজ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে দণ্ডপ্রাপ্ত হন জিয়া চ্যারিটেবল মামলায়ও। এ দুমামলায় মোট ১৭ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দুবছরেরও বেশি কারাগারে ছিলেন বিএনপি নেত্রী। সূত্র- চ্যানেল২৪।
বার্তা বাজার/এসজে