পা পিছলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকরি ইউনিয়নে পা পিছলে পুকুরে পড়ে সজিব নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের চরপাতিলা গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার বাসিন্দা মোঃ রফিকের তৃতীয় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজিব বাড়ির পাশে একটি মসজিদের পুকুর ঘাটলায় পাশের বাড়ির এক শিশুর সাথে খেলছিল। এসময় পা পিছলে সজিব পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও তার পিতা রফিক পুকুরে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ জানান, এই ব্যাপারে কেউ থানায় অবহিত করেনি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম।

আরিফ হোসেন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর