সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসপি মৌলভীবাজারের জাকারিয়া

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিগত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ পুরষ্কার তাকে দেয়া হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে সিলেট রেঞ্জ কার্যালয়ে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে মনোনীত করা হয়। এ পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

বাংলাদেশ পুলিশের সিলেট বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিপ্লব বিজয় তালুকদার, সিলেট কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আরআরএফ মো. মাহমুদুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিলেট রেঞ্জের পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) নুরুল ইসলাম, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পুলিশ সুপার(ওএন্ডটি) মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো. জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) রাজীব কুমার দেব, সিলেট রেঞ্জের সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি মো. নাজিম উদ্দিন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই বছরের মে, জুন ও জুলাই মাসের সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরষ্কৃত করা হয় মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীরকে।

মে এবং জুলাই মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়কে পুরষ্কৃত করা হয়।

এছাড়া সভায় জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত হন বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা।

জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হয়েছেন কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

জুনে শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে পুরষ্কৃত হন শ্রীমঙ্গল থানার মোহাম্মদ আসাদুর রহমান। জুলাইয়ে শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে পুরষ্কৃত হন মৌলভীবাজার সদর মডেল থানার ইমতিয়াজ সরকার। নজুলাইয়ে শ্রেষ্ঠ এএসআই (নিঃ) হিসেবে পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার মডেল থানার মাহবুব আলম।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, রেঞ্জ অফিসের এসপি, জেলার এসপি এবং পুরস্কার গ্রহনে মনোনীত পুলিশ সদস্যরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর