সম্প্রতি ফেসবুকে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখো যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী থানায় চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মু. মুরাদুল ইসলাম জানান, ‘ফেসবুকে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।’ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।
এদিকে, গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

বার্তা বাজার/এসবি