শিক্ষার্থীদের হোস্টেল চালুর বিষয়ে যেসব নির্দেশনা দিল মাউশি

শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল চালু ও পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (১১ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নিম্নে মাউশির নিদের্শনা গুলো দেওয় হল:

*আবাসিক শিক্ষার্থীরা হোস্টেলে ওঠার আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফলাফল নেগেটিভ হলে তবেই হোস্টেলে আসতে পারবে।

*একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবে।

*একসাথে নামাজ, প্রার্থনা ও সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলবে।

*হোস্টেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে; দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।

*ডেংগু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের গাইড লাইন অনুসরণ করতে হবে।

*একজনের ব্যক্তিগত ব্যবহার সামগ্রী বা শিখন সামগ্রী অন্যজন ব্যবহার করতে পারবে না।

*আবাসিক শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষক- কর্মচারি ছাড়া অন্য কেউ হোস্টেলে অবস্থান বা যাতায়াত করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে ফেরানো এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বাতা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর