নিজেদের সমর্থনে নারীদের দিয়ে মিছিল করাল তালেবান!

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের বিরুদ্ধে এর আগে বেশ কয়েকবার নারীরা মিছিল করেছে। বিশ্ব মিডিয়ায় সে খবর বেশ সাড়াও ফেলে দিয়েছিল। কিন্তু এবার কট্টরপন্থী এ দলটির পক্ষে মিছিল করেছে একদল আফগান নারী।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানী কাবুলের বের হওয়া মিছিলটিতে অংশ নেওয়া নারীদের আপাদমস্তক বোরকায় আচ্ছাদিত ছিল। মিছিলটিতে ৩০০ নারী অংশ নেন।

তালেবানের সাদা-কালো পতাকা প্রদর্শনের এই মিছিলে খোদ তালেবান যোদ্ধারাই নারীদের নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এ তালেবান বিরোধীরা ধারণা করছে ক্ষমতাসীনরা কৌশলে তাদেরকে মিছিলে নামিয়েছে।

মিছিলে অংশ নেয়াদের কয়েকজন নীল রঙয়ের বোরকা পরলেও বেশিরভাগেরই পরনে ছিল কালো বোরকা ও নেকাব। অনেককে হাতমোজাও পরতে দেখা যায়। নারী বক্তারা তাদের বক্তব্যে পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন।

নারীরা মিছিল শেষে তালেবানের বিশাল পতাকার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। সম্প্রতি তালেবানের বিরুদ্ধে যেসব নারীরা মিছিল করেছে তাদের সমালোচনা করা হয় মিছিল থেকে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর