চট্টগ্রামে কোতোয়ালি থানা বিএনপির মতবিনিময় সভা

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো কোতোয়ালি থানা বিএনপির মতবিনিময় সভা। শনিবার (১১ সেপ্টেম্বর) নগরীর কাজীর দেউড়ির সমাদর কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে জনগণকে ঐক্যমত গড়ে তুলতে হবে। তৃণমূলের সকল নেতাকর্মীদের এক হয়ে আওয়ামী লীগের অন্যায় অত্যাচার গুম মিথ্যা মামলা সহ সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারেক জিয়ার দিক নির্দেশনা ও নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এক হতে হবে।

কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, হারুন জামান, মোহাম্মদ আলী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম।

মুহাম্মাদ হুমায়ূন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর