মাগুরায় বাংলাদেশ গেমসে চাম্পিয়ন মহিলা ফুটবল দলকে সংবর্ধনা

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে চাম্পিয়ন মাগুরা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও ডিসি পত্নী প্রফেসর ডক্টর নাসরিন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাম্পিয়ন দলের সদস্যদের মাঝে ক্রেস্ট, দেড় লক্ষ টাকার চেক ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন।

শ্রীপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও উপজেলা চেয়ারম্যান পত্নী নাজমুন নাহার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানাসহ জেলা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে সম্প্রতি ৯ম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে রাজশাহী জেলা মহিলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হওয়া মাগুরা মহিলা ফুটবল দলের সদস্যদের হাতে ক্রেস্ট, ক্রীড়া সামগ্রী এবং খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও মাগুরা জেলা প্রশাসকের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরে উপজেলার ২০ জন অস্বচ্ছল নারী উদ্যোক্তাকে ২০টি সেলাইমেশিন প্রদান করা হয়।

তাছিন জামান/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর